২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
শিরোনাম:

কলাপাড়ায় খাস পুকুরের মাছ ধরা হয়েছেভোররাতে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কচুরিপানা পরিস্কার নামে ভোররাতে খাস পুকুরের মাছ ধরা হয়েছে। মঙ্গলবার রাত তিনটার দিকে ভুমি অফিসের লোকজন পৌর শহরের থানার পিছনে অবস্থিত সরকারি এ পুকুরটির মাছ ধরেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে গুঞ্জন ছড়িয়ে পরে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অবগত আছেন বলে তাঁরা সাংবাদিকদের জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে মঙ্গলবার রাত তিনটার দিকে বেশ কয়েকজন
শ্রমিক নিয়ে ওই পুকুরটির মাছ ধরা হয়। প্রায় ভোর পর্যন্ত বিভিন্ন প্রজাতির মাছ ধরেন তারা। এবং প্রত্যুষের পূর্বেই আহরিত মাছ বিক্রী করা হয়। তবে কি পরিমান মাছ ও কতো টাকা বিক্রী হয়েছে তা জানা যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মিহির কুমার দে বলেন, শ্রমিকরা দিনে ব্যস্ত থাকায় তারাই মাছ ধরার জন্য এ সময় নির্ধারন করেছে। তিনি আরও বলেন, পুকুরটি কচুরিপানায় ভরে গেছে। এ গুলো পরিস্কার করা হয়েছে।
ভালো কোন মাছ পাওয়ানি। তবে কত টাকার মাছ বিক্রী হয়েছে তা এখনও শ্রমিকরা জানায়নি। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল সাংবাদিকদের বলেন, মাছ ধরার বিষয়টি তিঁনি জানেন। নাজির সাহেব তাঁকে জানিয়ে মঙ্গলবার রাতের দিকে মাছ ধরেন। মাছ বিক্রীর কত টাকা হয়েছে তাকে এখনও জানানো হয়নি। উপজেলা নির্বহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, এসি ল্যান্ড আমাকে বিষয়টি জানিয়েছেন। মাছ বিক্রীর টাকা দিয়ে অন্য ২/৩টি খাসপুকুরের কচুরিপানা পরিস্কার করার কথা তিঁনি বলেছেন।

Loading