২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
শিরোনাম:

কর্মকর্তাকে বাথরুমে আটকে রেখে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর বনানী এলাকায় বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, পূর্ণ কাজ করার পরও অর্ধেক বেতন দিচ্ছে মালিকপক্ষ। এছাড়া ওভারটাইমসহ বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৪ জুন) দুপুরে বনানীর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। এই দাবিতে তারা গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রেখে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশ গাড়িতে করে কোনো এক শ্রমিককে তুলে নেয়ার পর শ্রমিকরা পুলিশের গাড়ির পেছন পেছন দৌড়ে বনানী থানার সামনে গিয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর শ্রমিকরা থানার সামনে থেকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ‘বিক্ষোভরত শ্রমিকরা তাদের গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় কিছু শ্রমিক থানার সামনে আসলেও পরে চলে যায়।’

Loading