বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হোটেল রেস্টুরেন্ট শিল্পের শ্রমিক কর্মচারীদের পুনর্বাসনে বাজেট বরাদ্দ, ছাঁটাই বন্ধ এবং নিরাপত্তা দিতে হবে। এশিল্পের শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। করোনাকালে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের কাজ ও ন্যায্য মজুরি নিশ্চিত করা হোক। এছাড়া বিভিন্ন স্থানে শ্রমিক ছাঁটাইয়ের কথা শোনা যাচ্ছে। করোনাকালে বেতন কর্তন ও শ্রমিক ছাঁটাই না করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের খাদ্য নিশ্চয়তায় আর্মি-পুলিশের মতো রেশনের ব্যবস্থা করা উচিত। একইসঙ্গে হোটেল রেস্টুরেন্ট শিল্পে শ্রম আইনের বাস্তবায়ন নিশ্চিত করা এবং এই খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা এখন সময়ের দাবি। অবিলম্বে দেশের সব হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও ক্যাফে রাত ১০টা পর্যন্ত খুলে দেয়ার অনুমতি দেয়া হোক।
আহসান হাবীব বলেন, হোটেল শ্রমিকদের বিনামূল্যে করোনা পরীক্ষা, স্বাস্থ্য বীমা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত হোটেল শ্রমিকদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে এবং করোনা আক্রান্ত হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে মালিক এবং সরকারকে। একই সঙ্গে পর্যটন শিল্পে শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র প্রদানের বিধান বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
![]()