৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

অতিরিক্ত বিদ্যুৎ বিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ৭ দিনের মধ্যেই

এ জন্য বিদ্যুৎ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দফতর ও কোম্পানির বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা দুঃখ প্রকাশ করে জানান, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত বিষয়টি নিয়ে সংস্থাগুলো আলাদাভাবে গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন।

সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন বলেন, অতিরিক্ত বিলের সঙ্গে জড়িত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা, তা খুঁজে বের করা হবে। এটি ইচ্ছাকৃত ভুল কি না, তাও খুঁজে বের করা হবে।

তিনি বলেন, ঢাকার দুই বিতরণ কোম্পানি ডেসকো ও ডিপিডিসির বিলের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদা খাতুনকে এবং বাকি বিতরণ কোম্পানিগুলোর জন্য অন্য কমকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

Loading