২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৭
শিরোনাম:

ননএমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ টাকার প্রণোদনা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী

এ অর্থ ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে বলে জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষকদের এককালীন ৫ হাজার ও কর্মচারীদের দুই হাজার ৫০০ করে টাকা দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ আমিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনার অর্থ অনুমোদন করেছেন। এ অর্থ পেলে করোনা পরিস্থিতিতে কিছুটা হলেও শিক্ষক-কর্মচারীরা স্বস্তি পাবেন।

জানা গেছে, খুব শিগগিরই এ টাকা বিতরণ শুরু হবে। জেলা প্রশাসকদের মাধ্যমে ব্যানবেইসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ননএমপিও শিক্ষকের তথ্য যাচাই করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যেই তাদের বিকাশ, নগদ, রকেট ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে।

Loading