৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
শিরোনাম:

মিটফোর্ডে নকল সুরক্ষা সামগ্রীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান

পুরান ঢাকার মিটফোর্ডে নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাবসহ নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব-১০ পরিচালিত ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান চলছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

তিনি জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। মান না থাকায় এসব নকল স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

Loading