৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

বিএনপিই প্রথম ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিলো : তথ্যমন্ত্রী

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে, গুম হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা ১৮৭। অপরাধীরা অনেক সময় বন্দুকযুদ্ধে জড়িত হয়। তবে, আওয়ামী লীগ কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করেনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জিয়াউর রহমান নিজের ক্ষমতা নিষ্কন্টক করার জন্য হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যুক্ত। খালেদা জিয়ার সরকারের আমলেই ক্রসফায়ার চালু হয়। যারা দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিল, তারা যখন এই ধরনের কথা বলে, তখন তা হাস্যকর হয়ে দাঁড়ায়।

ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনা মহামারিতে খেটে-খাওয়া মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিএনপি এধরনের কোনো উদাহরণ তৈরি করতে পারেনি। বরং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের প্রাণহানির পর সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়া চরম দায়িত্বহীনভাবে বলেছিলেন, ‘যত মানুষ মারা যাবার কথা ছিল, তত মারা যায়নি।

শনিবার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

Loading