গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সার্টিফিকেট নিতে ভিড় করছেন পোশাক শ্রমিকরা। অভিযোগ রয়েছে, নমুনা পরীক্ষা করতে দিলেও রিপোর্ট পেতে দেরি হচ্ছে। অনেকের অভিযোগ, নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তারা বলেন, মুখের কথায় নয়, কারখানা প্রমানপত্র চায়।
Thank you for reading this post, don't forget to subscribe!গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজাম্মান বলেন, নেগেটিভ সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই দেয়া সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ যেন শ্রমিকদের কাছ থেকে অযথা সার্টিফিকেট না চান, তা নিশ্চিত করা হবে।
বিজিএমইএ জানায়, শ্রমিকদের কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। উপসর্গ আছে এমন কর্মরত শ্রমিকদের নমুনা সংগ্রহে সহায়তা করছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষরা জানান, দীর্ঘদিন পর নতুন করে কারখানায় যোগদান করছে এমন শ্রমিকদের কোভিড-১৯ সার্টিফিকেট সংগ্রহ করার নির্দেশনা দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও কারখানায় প্রবেশের সময় রুটিন চেকআপে তাপমাত্রা স্বাভাবিকের বেশি বা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হচ্ছে।
![]()