২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৭
শিরোনাম:

কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য, সদরের আখড়াখোলার আলোচিত মাংসব্যাবসায়ীর লাইসেন্স বাতিলসহ শাস্থির দাবিতে বিভিন্ন দফতরে লিখিতঅভিযোগ

মিলন হোসেন, কলারোয়া: সাতক্ষীরা সদরের আখড়াখোলা বাজারের আলোচিত মাংস ব্যাবসায়ী বলাডাঙ্গা গ্রামের মৃত শহরালির ছেলে মো: আফছার আলী কর্তৃপক্ষের নির্দশনা অমান্য করে মসজিদের পাশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় অব্যাহত রেখেছে। আলোচিত কসাইয়ের মাংস ব্যাবসার লাইসেন্স বাতিলসহ শাস্থির দাবিতে এলাকাবাসিসহ বাজার কমিটির পক্ষ থেকে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছে। দরখাস্ত সূত্রে জানাযায় যে একাধিক অপকর্মের হোতা আফছার আলী পবিত্র ইদুল ফিতরের দিনে পঁচা বাসি মাংস বিক্রয়ের অভিযোগেপুলিশ কতৃক গ্রেফতার হয়,এই মামলায় আদালত থেকে জামিন নিয়ে পূর্বেরন্যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় অব্যাহত রাখিলে মসজিদ কমিটিসহ এলাকাবাসি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আন্দোলনের প্রেক্ষিতে গত ২৫ জুন সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ঘটনা স্থলে এসে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভাবে এই কসাইকে মাংস বিক্রয় বন্ধের নির্দেশনা প্রদান করে। এই বিষয়টি কেন্দ্র করে এলাকার হাট বাজারে, চায়ের দোকানে, মোড়ে মোড়ে, ব্যাপক সমালোচনা চলছে। এলাকার শত শত মানুষ বলতে শুরু করেছে আসলে ওর ক্ষমতার উৎস্য কোথায়, দেশে কি আইন বলে কিছু নেই? এ বিষয়ে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কাশেমকে অবগত করলে জানান আফছার আলীকে মাংস বিক্রয় বন্ধের কথা বললেও কিন্তু সে মানছেননা একথা আমি এলাকাবাসিসহ বাজার কমিটির নিকট থেকে জানতে পেরেছি, আরও জানান এই কসাইয়ের লাইসেন্স এর মেয়াদ ৩০ জুনে শেষ হবে। পুনরায় নবায়ন করা হবেনা, তাছাড়া নির্দেশনা অমান্য করায় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Loading