২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭
শিরোনাম:

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবার পাবেন দেড় লাখ টাকা করে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, সি সি টিভির ফুটেজ দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকান্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিআইডব্লিউটিএ’র নৌ দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপুলিশের ডিআইজি আতিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Loading