২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৩
শিরোনাম:

আশাশুনিতে এসিল্যান্ড শাহীন সুলতানার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:  আশাশুনিতে সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারী আদেশ অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নির্দেশে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। উপজেলার আনুলিয়া ইউনিয়ন, বড়দল ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সরকারি নির্দেশ অমান্য করা ও মুখের মাক্স না পারায় ১৮৬০ ধরায় বড়দল ইউনিয়নের বেলায়েত গাজীর পুত্র শাহিনুর গাজীকে ২০০ টাকা, ডুমুর পাতা গ্রামের মোসলেম সরদার এর পুত্র বাদশা সরদারকে ১০০ টাকা, আনুলিয়া ইউনিয়নের মমতাজ উদ্দিনের পুত্র মোক্তার হোসেনকে ১০০ টাকা, ওসিআর গাজীর পুত্র জসিমকে ১০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন। এছাড়াও সন্ধ্যা ৬টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখা ও মুখের মাক্স ব্যতীত বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান। এসময় পুলিশ ফোর্স, (ভূমি) অফিসের নাজির অধিকারী উপস্থিত ছিলেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!