বি এম আলাউদ্দিন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজারর সভাপতিত্বে, উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে ১ হাজার করে ৭৪ জন প্রতিবন্ধীকে ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। বিতরণকালে সভাপতির বক্তব্যে বলেন, আমরা ইতিপূর্বে উপজেলায় ৬০ হাজার পরিবারকে তদন্ত করছি যাতে কেউ যেন প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত না হয়। প্রধান অতিথি এবিএম মোস্তাকিম প্রতিবন্ধীসহ সকলের উদ্দেশ্যে বলেন, একদিকে করোনা ভাইরাস আর একদিকে ডেঙ্গু মশা এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এবং ঘনঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করা, মুখের মাক্স ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করাসহ প্রত্যেকের বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু উপস্থিত ছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!