৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
শিরোনাম:

দেশে কোভিডে মৃত্যুর রেকর্ড ৬৪ জন, শনাক্ত ৩৬৮২, সুস্থ ১৮৪৪ (ভিডিও)

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৮৪৭ জন, মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। মৃতদের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। ঢাকা বিভাগে ৩১ জন চট্টগ্রামের ১২ জন এবং অন্যান্য বিভাগের ২১ জন। হাসপাতালে মারা গেছেন ৫১ জন এবং বাসায় ১৩ জন।

তিনি জানান, ৬৬ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৮৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮৪২৬ জনের । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৬৩ হাজার ৪০৭ জনের।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৫৯ হাজার ৬৪৪ জন

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৬ হাজার ৫৮৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৪৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১১ হাজার ৪৪০ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৫ হাজার ১৪৫ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Loading