মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি কওসর আলি শাহ
(৬৫) করেনার উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার বেলা ১২টার সময় দর্শনা দক্ষিনচাদপুর নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যগ করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান কওসর আলি শাহ সর্দি কাশি ও জ্বর নিয়ে গত সোমবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়েছিলেন। নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার জন্য পরদিন কুষ্টিয়া ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই তিনি মারা যান । পুলিশ তার বাড়িটি লকডাউন করেছেন
![]()