৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
শিরোনাম:

মানুষকে বাঁচাতে হবে, ঝুকিপূর্ণ কোনো কর্মসূচি নয় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন, এখন যে সময়টি চলছে আপনারা যে ধরনের কর্মসূচি আশা করছেন সেই ধরনের কর্মসূচি এই মুহূর্তে খুবই কঠিন। আমরা আমাদের বক্তব্য বলে যাচ্ছি। এটা সময়ের ব্যাপার আছে। ‌

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন মানুষকে বাঁচাতে হবে আমাদের নেতাকর্মীদের বাঁচানোটাও আমাদের প্রধান দায়িত্ব। আপনারা জানেন ইতিমধ্যে প্রায় ৭৬ জনের ও বেশি আমাদের নেতা-কর্মী মৃত্যুবরণ করেছে। অসংখ্য নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। সুতরাং আমরা এমন কোনো কর্মসূচি করব না যাতে করে মানুষ আরো বেশি আক্রান্ত হয়। তিনি বলেন, সকলকে আক্রান্ত করার মতো কোনো কর্মসূচি আমরা নিতে পারি না। ‌আমাদেরকে মিনিমাম যে নিয়মটা আছে যেমন সোশ্যাল ডিস্ট্যান্স রক্ষা করা সেটা আমাদের করতে হবে।

মির্জা ফখরুল বলেন, কিন্তু সমাবেশ বা ওই ধরনের কর্মসূচি দিতে গেলে সেই সামাজিক দূরত্ব রাখা সম্ভব হবে না। সে কারণেই আমরা আপাতত এ ধরনের কোনো কর্মসূচি দেয়নি। ভবিষ্যতে যখনই সুযোগ হবে তখনই আমরা কর্মসূচি দেব। আপনারা দেখেছেন আমরা গত ১২ বছর ধরে লড়াই করছি সংগ্রাম করছি এবং গণতন্ত্র পুরোপুরিভাবে ফিরে না আসা পর্যন্ত চলতে থাকবে অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে উত্তরার নিজবাসভবন থেকে ভার্চূয়াল মাধ্যমে বাজেট পাশত্তোর প্রতিক্রিয়ায় জানিয়ে েএকথা বলেন বিএনপি মহাসচিব।

Loading