৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২১
শিরোনাম:

কোভিডে দেশে আরো ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৯, সুস্থ ৪৩৩৪ (ভিডিও)

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৯২৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫২৭৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭ জনের। এরমধ্যে আগের সংগ্রহ মিলে ১৮ হাজার ৩৬২ জনের পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ দুই হাজার ৬৫৭ জনের।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩৩৪ সুস্থ হয়েছেন  জন। মোট সুস্থ হয়েছেন ৬৬৪৪২  জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Loading