২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
শিরোনাম:

খুলনায় হোম আইসোলেশনে থাকা বিএনপি নেতা গ্রেপ্তার

করোনা পজিটিভ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রূপসা উপজেলার আইচগাতি গ্রামের নিজবাড়ির হোম আইসোলেশন থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি নেতা আবু হোসেন বাবুর বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, করোনায় আক্রান্ত ছিলেন বাবু। বুধবার তার করোনার ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাবু পরিবারের অন্য সবার থেকে আলাদা হয়ে পৃথক রুমে হোম আইসোলেশনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ দিন পর তার আরও একটি টেস্ট করা লাগবে। এ অবস্থায় তাকে গ্রেফতার করাটা অমানবিক। অবিলম্বে বাবুর মুক্তির দাবি জানান তিনি।

Loading