৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
শিরোনাম:

অসুস্থ বন্ধু রনোর হাত ধরে বাকরুদ্ধ ডা. জাফরুল্লাহ বললেন, জনগণের মুক্তির আন্দোলনে তোমাকে বেচেঁ থাকতে হবে

সিপিবির প্রেসিডিয়াম মেম্বার হায়দার আকবর খান রনোকে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন আইসিও কার্ডিওলজি কেবিনে দেখতে যান। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী ৩০ মিনিট তার শয্যা পাশে ছিলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি রনোকে বলেন, তার উন্নত চিকিৎসার জন্যে আমি যেকোন আর্থিক সহযোগিতা করতে প্রস্তুত। ডা. চৌধুরী রনোর দ্রুত সুস্থতা কামনা করে তাঁকে বলেন- তুমি বাংলাদেশের জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে আমাদের এসময় উপস্থিত চিকিৎসকদের কাছে ডা. চৌধুরী হায়দার আকবর খান রনোর স্বাস্থ্য ও চিকিৎসার সর্বশেষ খবর নেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ, রেডিওলজী প্রধান অধ্যাপক ডা. মতিন খান, অধ্যাপক ডা. শওকত আরমান এবং ডিএমসির নতুন বিল্ডিং ৩য় তলার আইসিও কার্ডিওলজি বিভাগের অধ্যাপকবৃন্দ এবং চিকিৎসকরা।

Loading