৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
শিরোনাম:

সংসদের সামনে বাজেটের কপি ছেঁড়া বিএনপির ঔদ্ধত্যের নতুন বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে হত্যা করেছিল। তাদের সংসদের সামনে বাজেটের কপি ছিঁড়ে ফেলা খুব স্বাভাবিক।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিএনপি গত ১১ বছর ধরে বাজেট প্রত্যাখ্যান করছে। কিন্তু গত ১১ বছর ধরে বাজেট বাস্তবায়িত হয়েছে ৯৭-৯৮ শতাংশ। এতে দেশের দারিদ্র্য কমে অর্ধেকে নেমেছে। মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্যে উদ্বৃত্ত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের পথে উন্নীত হয়েছে। তারা কোনো বাজেটই গ্রহণ করতে পারেনি।

ড. হাছান বলেন, বিএনপি বলেছে, মাত্র একদিন বাজেট আলোচনা হয়েছে। কিন্তু পুরো সেশনেই বাজেটের ওপর আলোচনা হয়েছে। বাজেট অধিবেশনের আলোচনা তারা ঠিকমত খেয়াল রাখেনি। তাই এ ধরনের ভুল বক্তব্য দিয়েছে। দেশে এখন করোনাভাইরাস প্রায় তুঙ্গে। প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ আক্রান্ত ও প্রায় ৪০ জন মানুষ মৃত্যুবরণ করছে। এই বাস্তবতাও তারা এ ধরণের অসত্য ও অপ্রাসঙ্গিক কথা বলে।

এমপি শহিদ ইসলাম পাপলু প্রসঙ্গে তিনি বলেন, কুয়েতের তদন্তে সেখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদদের সম্পৃক্ততা রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এই কাজ হতো না। সুতরাং তারাও দায়ী। এ ঘটনায় শ্রমবাজারের কুয়েতে কর্মী রপ্তানীর ক্ষেত্রে আমাদের ওপর কোনো প্রভাব পড়বে না।

তথ্যমন্ত্রী বলেন, করোনা পরীক্ষার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এটি পুণর্বিবেচনা করার জন্য। তবে বিনামূল্যের কারণে যাদের প্রয়োজন নেই তারাও পরীক্ষা করে।

এরআগে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের সল্টগোলায় ৫০ শয্যার বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে হাসপাতালটি উদ্বোধন করেন।

বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

Loading