২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
শিরোনাম:

করোনা ভাইরাস প্রতিশোধক এর নামে লক্ষ টাকা উত্তোলন

মাসুদুর রহমান সরিষাবাড়ী  জামালপুর : কোভিড ১৯ করোনা ভাইরাস মোকাবেলার এর নামে জামালপুরের সরিষাবাড়ীতে লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।সরিষাবাড়ী পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাকিমের আবেদনে দুই দফায় ১ লক্ষ টাকা উত্তোলন করা হয়। সরিষাবাড়ী পৌরসভা ও বিভিন্ন এলাকা ঘুড়ে জানা যায়, কোভিড ১৯ করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগ থেকে ১ম ২য় ও ৩ য় কিস্তিতে অর্থ প্রদান করেন । সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাকিমকে দিয়ে বিভিন্ন করোনা প্রতিশোধক মালামাল ক্রয় দেখিয়ে ২০২০ সালের ৬ এপ্রিল ৫০ হাজার এবং ১৩ এপ্রিল ৫০ হাজার টাকাউত্তোলন করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আব্দুল হাকিমের আবেদনে জানা গেছে, ৬ এপ্রিল মাস্ক ১৫০০ টি ৩০০০০ টাকা,ব্লেচিং পাউডার ৪০ কেজি ৪০০০ টাকা , ডেটল সাবান ১০০০ টি ১২০০০ টাকা, স্যানিটাইশন ৪০০ টি ৪০০০ টাকা এবং ১৩ এপ্রিল মাস্ক ১৫০০ টি ৩০০০০ টাকা, ব্লেচিং পাউডার ১০০ কেজি ১০০০০ টাকা,ডেটল সাবান ৫০০ টি ৬০০০ টাকা হ্যাসিসোল ৪০ টি ৪০০০ টাকা । কোন ভাউচার ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাকিমের আবেদনে দুই দফায় ১ লক্ষ টাকাউত্তোলন করা হয়।

মোহাম্মদ আব্দুল হাকিম করোনা ভাইরাস প্রতিশোধক এর নামে লক্ষ টাকা উত্তোলনের বিষয়ে সঠিক কোন জবাব না দিয়ে পাশ কাটিয়ে গিয়ে বলেন , মেয়র সাহেবের সাথে কথা বলতে হবে। কথা হলে কাউন্সীলর জহুরুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের কোন এলাকায় করোনা ভাইরাস প্রতিশোধক এর ব্যবস্থা করা হয়নি । বার বার বলা হয়েছিল তাকে কিন্তু তিনি বলেছিলেন কোন বরাদ্দ আসেনি । এ বিষয়ে কাউন্সীলর সোহেল রানা বলেন , মেয়র সাহেব তো ২নং ওয়ার্ডে অবস্থিত সামর্থবাড়ি-মূলবাড়ি পৌর কেন্দ্রিয় গোরস্থানের উন্নয়নের ৫ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে ।করোনা ভাইরাস প্রতিশোধক এর কোন ব্যবস্থা হয়নি । আমরা কাউন্সীলররাও জানিনা।

কাউন্সীলর কালাচান পাল বলেন , রাজাকারের নাতি মেয়র রুকন চোরাকে আমরা সকল কাউন্সীলর অনাস্থা দিয়েছি। তার দুর্নীতি ও পৌরসভার অর্থ লুট এবং অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার মেয়র পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানাই । পৌরসভার সচিব আবু সাইদ জানান,সব কিছু মেয়রের নির্দেশে হয়েছে । তাকে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি থেকে ত্রাণ বিতরণে অনিয়ম ও কাউন্সীলরদের অনাস্থা দেওয়ায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ তাকে বহিষ্কার করেছে। এ বিষয়ে সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান রুকনের সাথেযোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Loading