বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী এবং তাঁর দলের মন্ত্রীরা দাবি করেন, বিশ্বে বাংলাদেশ নাকি মডেল। কারণ এরা যেমন ‘স্বর্ণের মেডেল’ থেকে স্বর্ণ চুরি করে আবার করোনায় বরাদ্দ করা ত্রাণের চাল চুরি ও নকল মাস্কের ব্যবসা করতেও রোল ‘মডেল’ হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রিজভী বলেন, এমনিতে বেসরকারি হাসপাতালগুলো সরকার নির্ধারিত সাড়ে ৩ হাজার টাকায় কোভিড টেস্ট করছে না। যে যার মতো ৫-৬ হাজার টাকা পর্যন্ত জনগণের পকেট কেটে নিচ্ছে। সরকার তা নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করছে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল মনোযোগ দুর্নীতি আর লুটপাটে।
তিনি বলেন, একটি হাসপাতালে ডাক্তার-নার্সদের খাবারের বিল ২০ কোটি টাকা দেখালেও অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী বলছেন কোন দুর্নীতি হয়নি। অথচ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই ২০ কোটি টাকার দুর্নীতি নিয়ে বিস্ময় জানালেও কোন ব্যবস্থা নেয়ার কথা এখনও শোনা যায়নি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী। সম্পাদনা : রায়হান রাজীব
![]()