২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
শিরোনাম:

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু।।

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা
জেলার দামুড়হুদা উপজেলার পুডাপাড়া গ্রামের ইদ্রিস আলি মালিতার স্ত্রী। শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিধি মেনে শনিবার রাতে দাফন সম্পন্য হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান উপজেলার পুডাপাড়া গ্রামের ইদ্রিস আলি মালিতার স্ত্রী (৬৭) অসুস্থ হয়ে পড়লে ১০দিন আগে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার রাতে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার তার লাশ দামুড়হুদায় নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে দশটার দিকে জানাজা শেষে দাফন করা হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস জানান দামুড়হুদার ইদ্রিস মালিতার স্ত্রীর দেহে করোনা পজেটিভ এসেছে । স্বাস্থ্য বিধি মেনে পুলিশ ও ইসলামীক ফাউন্ডেশনের উপস্থিতিতে দামুড়হুদার কবরস্থানে দাফন করা হয়েছে ।

Loading