২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
শিরোনাম:

সারাদেশে অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জি এম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরো বলেন, অক্সিজেনও ভ্যান্টিলেশন-এর সহায়তা নিশ্চিত করা গেলে দেশে কোভিডে মৃত্যুরহার অনেকটাই কমে যাবে। ফলে সাধারণ মানুষের ভয়-ভীতি দূর হবে।এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ফিরে আসবে, অর্থনৈতিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে সকল কাজ-কর্ম করতে পারবে। দেশের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী অফিসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা শেষে জি এম কাদের গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

আগামী ১৪ জুলাই সকাল সাড়ে ৮টায় জি এম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমানযোগে রংপুরে যাবেন। সকাল সাড়ে ১০টায় রংপুরে পল্লীবন্ধুর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিলে যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টায় বনানী অফিসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।

এদিকে সারাদেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হবে। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

Loading