মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে এক চিকিৎসকসহ ১৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৬ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৭ জন ও মারা গেছেন ৩ জন। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ৭ জন,দামুড়হুদা উপজেলার ৬ জন ও সদর উপজেলার ৪ জন রয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এরমধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন আনসার সদস্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ায় আত্মবিশ্বাস নামের এনজিওর ২ জন সদস্যসহ ৩ জন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার একজন ৩৬ বছর বয়সের স্বাস্থ্য সহকারী, দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের ৪৮ বছর বয়সের একজন, দর্শনা কেরু এ্যান্ড কোং লিমিটেডে কর্মরত একজন ও তার স্ত্রী, দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের দুইজন. আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের স্বামী-স্ত্রী, উপজেলার ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ও তার স্ত্রী, উদয়পুর গ্রামের ৬০ বছর বয়সের অবসরপ্রাপ্ত একজন স্কুলশিক্ষক, উপজেলার আসাননগর গ্রামের ২৩ বছর বয়সের এক যুবক এবং শেখপাড়ার ২৩ বছর বয়সের আর এক যুবক রয়েছেন। আক্রান্ত রোগীর মধ্যে সদর হাসপাতাল আইসোলেশনে ১৯ জন ও হোম আইসোলেশনে ৮৫ জন চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৫৬ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৭ জন ও মারা গেছেন ৩ জন।
![]()