২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪
শিরোনাম:

ভুয়া জন্ম সনদ দেখিয়ে বাল্য বিয়ের চেষ্টা

ভুয়া জন্ম সনদ তৈরি করে বাল‌্য বিয়ের চেষ্টা করেছিলেন কনের বাবা। তবে প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিয়ে বন্ধ হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৬ জুলাই) বিকালে বিয়ে ভেঙ্গে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আজিজুর রহমান খান তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে সাবিনা খানমের সাথে একই গ্রামের কলিম খাঁর ছেলে মো. আসলামের সাথে বিয়ে ঠিক করেন।

বিয়ে উপলক্ষে কনের বাবা নিজ বাড়িতে নানা আয়োজন করেন। ৩৫ জন বরযাত্রী নিয়ে বরপক্ষ কনের বাড়িতেও আসেন। কিন্তু বিয়ের আগ মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়ি গিয়ে হাজির হন ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু। এ সময় তিনি বিয়ের আয়োজন বন্ধ করতে বললে মেয়ের জন্ম সনদ দেখান আজিজুর রহমান।

পরে জানা যায় জন্ম সনদটি ভূয়া। এরপর মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়ে বিয়ে ভেঙ্গে দেন ম‌্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু।

Loading