২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬
শিরোনাম:

পুলিশের কাছে নয়, জনগণের কাছে যাবে পুলিশ, জনগণের দুঃখ-দুর্দশা বেদনার কথা শুনবে পুলিশ

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গাঃ বাংলাদেশ পুলিশের আইকন, মাননীয় পুলিশ প্রধান জনাব ড, বেনজীর আহমেদ মহোদয়ের দিকনির্দেশনায় সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বিট পুলিশিং কার্যক্রম সুসংগঠিত করার মধ্য দিয়ে। বৈশ্বিক মহামারী করোনা যুদ্ধে অবতীর্ণ হয়ে অতীতের যে কোনো সাফল্যকে ছাড়িয়ে বাংলাদেশ পুলিশ এবার সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ০৪.৩০ টার সময় মানবিক পুলিশ সুপার খ্যাত চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্ণধার, সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এক নম্বর আলোকদিয়া ইউনিয়নে আলোকদিয়া ইউনিয়ন পরিষদ ভবনে ০৫ নম্বর বিট পুলিশিং কার্যক্রম এর অফিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) জনাব আবু তারিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও সদর সার্কেল (চলতি দায়িত্ব) জনাব কুমার দাস অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর জনাব আবু জিহাদ ফখরুল আলম খান, আলোকদিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ইসলাম উদ্দিন ও ০৫ নম্বর পুলিশের কর্মকর্তা এসআই আহসানুর রহমান সহ প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়, অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর, আলোকদিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত সুধিবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্য বলেন যে, মানুষের আগে চেতনায় কাজ করতো যে, সেবা গ্রহনের জন্য পুলিশ জনগণের কাছে যাবে। সে ধারণা এখন পাল্টে গেছে। এখন সেবা দেওয়ার জন্য পুলিশ জনগণের কাছে যাবে। মূলতঃ এই দর্শনের আলোকেই মাননীয় আইজিপি মহোদয় দিকনির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রম কে সারা বাংলাদেশব্যাপী সংগঠিত করা হচ্ছে। তিনি আরো বলেন,যেকোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সেদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, জনগণের যেকোনো ধরনের বৈধ চাহিদার নিরাপত্তা দেওয়া। বাংলাদেশ পুলিশ উন্নয়নের সেই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সামিল হয়েছে। ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ পুলিশের সেবা ঘরে ঘরে পৌঁছে যাবে। মানুষ হয়ে উঠবে সোনার মানুষ। দেশ হয়ে উঠবে মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতিমুক্ত সোনার বাংলা। পরিশেষে, পুলিশ সুপার মহোদয় বিট পুলিশিং কার্যক্রম এর অফিস পরিদর্শন এবং এর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!