২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

গাজীপুরে শ্রীপুরে জাল দলিলে জমি আত্মসাতের চেষ্টা

নাদির আহম্মেদ পারভেজ,শ্রীপুর,(গাজীপুর):  গাজীপুরে শ্রীপুরে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জাল দলিল করে মোঃ রাসেল নামের জৈনিক ব্যক্তির সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ০৪/০৭/২০২০ ইং রোজ শনিবার রাতে শ্রীপুর উপজেলার গাড়পাড়ার মোড়ে ফগড় উদ্দিন টেক্সটাইল মিলের পাশে প্রকাশে হামলা চালায় দূর্বৃত্তরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার ০৭ জুলাই শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ ফারুক হাসান (৪২) ও মোঃ জাহাঙ্গীর (৪৫) উভয় পিতা মোঃ মালেক উত্তরা সাং- দক্ষিণ ভাংনাহাটি, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। বিগত ৩০/১২/১৯৭৫ ইং তারিখের ১৪৭৬ নং দলিলের দাতা সাহারা খাতুনের দলিল দেখিয়ে তফসিলী সম্পত্তির এস.এ ১৬৮ নং খতিয়ানে এস.এ ১৯৬ নং দাগে জমি বিক্রয় করেছে বলে উক্ত বিবাদীগণ তাদের যোগসাজসী লোক দিয়ে কয়েকটি জাল দলিল তৈরি করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

অথচ সাহারা খাতুনের বিক্রিত দাগ ১৯৭৬ এস.এ এর স্থলে ঘসামাজা করে ১৯৯৬ এস.এ দাগ লিখিয়া একটি অসাধু চক্রের যোগসাজগে মোঃ ফারুক হাসান নিজ নামে জাল দলিল তৈরি করে ৮৮৩৫ নং জোগ খুলিয়া নামজারী ও জমাভাগ করেন। এ বিষয়ে জমির মালিক মোঃ রাসেল জানান, মোঃ ফারুক হাসান ও মোঃ জাহাঙ্গীর জাল দলিল তৈরি করায় আমি এর প্রতিবাদ করলে বিগত ০৪/০৭/২০২০ ইং রোজ শনিবার রাতে জমির উপর নির্মিত হোটেল ও দোকান কয়েকজন সন্ত্রাসী নিয়ে হামলা ও ভাংচুর চালায় এবং চায়ের দোকানদারের নিকট আমার রাখা ১ লক্ষ ২০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে জাল জালিয়াতীর পূর্ণ দলিলের তফসিল জেলা-গাজীপুর, থানা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর, ০৭ নং কেওয়া মৌজাস্থিত এস.এ ১৬৮ নং খতিয়ানভূক্ত এস.এ দাগ ১৯৭৬ এর স্থলে ১৯৯৬ জমি ২৮ শতাংশ এবং মূল দলিল ও জমির তফসিল জেলা- গাজীপুর, থানা ও সাব- রেজিষ্ট্রি অফিস শ্রীপুর ০৭ নং কেওয়া মৌজাস্থিত এস.এ খতিয়ান নং- ১৬৮, এস.এ দাগ ১৯৯৬। উল্লেখ্য মোঃ রাসেল তাহার নানীর মাতা- সাহারা খাতুন মালিক হইয়া মৃত্যুর পর তার নানা ও নানী জয়নাল গংদের নিকট হইতে বিগত ২১/০৫/২০১৯ ইং তারিখে ৪৯১৯ নং আমমোক্তার নামা দলিল মূলে মালিক হয়। পরবর্তীতে উক্ত জমিতে রাসেল হোটেল ও চায়ের দোকান নির্মাণ করে। দোকান নির্মাণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত দোকান ভাড়া পেয়ে আসছেন রাসেল। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। বিষয়টি নিয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ………………………. বলেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

Loading