২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৭
শিরোনাম:

কোভিডে দেশে আরো ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৬০, সুস্থ ৩৭০৬ (ভিডিও)

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২২৩৮ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। মৃতদের মধ্যে ২৯ পুরুষ ও ১২ জন নারী। চট্টগ্রাম বিভাগের ১৪ জন এবং ঢাকা বিভাগের ১২ জন রয়েছেন।

তিনি জানান, ৭৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫৬৩২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭০৬ জন, মোট সুস্থ হয়েছেন ৮৪৫৪৪ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Loading