২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুনতুন আক্রান্ত ৭ জন

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন জমসেদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গেল বুধবার রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে,গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তাসহ আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরমধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন, দামুড়হুদার দর্শনায় ১ জন ও জীবননগর উপজেলার ১ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর পাড়ার একজন, কুন্দিপুর গ্রামের একজন, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের এক পুলিশ সদস্য, চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংক লিমিটেড শাখার একজন জুনিয়র অফিসার, জীবননগর পৌরসভার একজন টিকাদানকারী নারী কর্মী, আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের একজন ৭৫ বছর বয়সীর অবসরপ্রাপ্ত শিক্ষক এবং দামুড়হুদা দর্শনা কেরুজপাড়ার ৭ বছর বয়সী এক কন্যা শিশু। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবির জানান, গত মঙ্গলবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের গাংপাড়ার মৃত শুকুর আলীর ছেলে জমসেদ আলী (৬৭) করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি হন। তিনি জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও ঠান্ডায় ভুগছিলেন। বুধবার সকালে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে মারা যান তিনি। রাতেই স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৭৬ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭৪ জন ও মারা গেছেন ৩ জন।

Loading