৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
শিরোনাম:

সরকারের মদদে রিজেন্টের মালিক অপকর্ম করেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব আরও বলেন, টিভিতে দেখলাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের মালিকের ওঠাবসা। একটা হাসপাতাল কি করে একটা মিথ্যা সার্টিফিকেট দিতে পারে। মন্ত্রীরা রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদের অত্যন্ত ঘনিষ্ঠ। সরকারের মদদেই এই অপকর্মটা তারা করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, কোভিড-১৯ ভাইরাসের মধ্যে সরকারের যে ভূমিকা, তাদের যে পারফরমেন্স আমরা সবাই দেখছি, ভোগ করছি প্রতিমুহুর্তে। সকালে উঠে শুনতে হয় মৃত্যুর খবর আবার রাতে শোয়ার আগেও শুনতে হয় মৃত্যুর খবর। চরম উদাসীনতা, অবহেলার মধ্য দিয়ে সরকার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে-এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সাহেদ আওয়ামী লীগের একজন মদদপুষ্ঠ লোক। সে রীতিমতো গানম্যানসহ পুলিশ প্রটেকশন পেতো। সরকার তাকে তৈরি করেছে। এরকম একটা দুইটা না মানুষের যখন মৃত্যুর আহাজারি, ক্ষুধার্তের আর্তনাদ সেই সময়ে মানবতার সঙ্গে এতো বড় বেইমানী করার দল পৃথিবীতে বেশি নাই।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন: করোনাভাইরাস বিপর্যয়ের মধ্যে নির্বাচন কমিশনের সংবিধান বিরোধী পদক্ষেপ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় নেতারা একথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

Loading