৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

করোনা পরীক্ষায় প্রতারণায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান সেতুমন্ত্রীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, সাম্প্রতিক করোনা পরীক্ষায় ২টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে। দ্রুততার সঙ্গে তদন্ত পূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনা সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি। ভবিষ্যতেও দিবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যত্রতত্র কোরবানির পশুরহাট বসানো যাবে না। সড়ক মহাসড়কের ওপর কিংবা পাশে গরুরহাট বসানোর অনুমতি দেয়া যাবে না। কেনাবেচায় কঠোর ভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। আসন্ন কোরবানির ঈদে পশুরহাট এবং মানুষের ঈদযাত্রা করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে, বিশেষজ্ঞদের এমন আশংকায় করেনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কয়েকটি জেলায় পশুরহাট না বসানোর পরামর্শ দিয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে এ পরামর্শ খুবই ব্যবহারিক এবং বাস্তবায়ন সম্ভব হলে ভাল ফলাফল বয়ে আনবে নিঃসন্দেহে।

বিএনপি বিষোদগার ছাড়া করোনা সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জণগণের জীবন-জীবিকার ওপর সরকারের কোন দায়িত্ব নেই বিএনপি মহাসচিবের এমন অভিযোগ ভিত্তিহীন। জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিলো তখন বিএনপি সমালোচনা করেছিলেন কেন? লকডাউনের জন্য চাপ তৈরি করে মির্জা ফখরুল সাহেব এখন জনগণের জীবীকার কথা বলছেন।বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতিমধ্যেই জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে।

সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য নাকি পরিস্থিতি খারাপ হয়েছে বিএনপি নেতাদের এমন জ্ঞানহীন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, করোনা মহামারীতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমসিম খায়নি। সরকার সর্বোচ্চ চেষ্টা করে জনগণকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলা করে চলেছেন। রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকেনি। আর সেটি হয়নি বলেই বিএনপির গাত্রদাহ।

রোববার তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Loading