৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম:

আলজাজিরায় সাক্ষাৎকার দেয়ায় বাংলাদেশি রায়হান কবিরের ওয়ার্ক পারমটি বাতিল করলো মালয়েশিয়া

দেশটির পুলিশের প্রধান তান শ্রী আব্দুল হামিদ বদর জেআইমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাই মেট্রো এবং গেমপাকের প্রতিবেদনে জানা যায়, রোববার পুলিশ প্রধান ইমিগ্রেশন বিভাগকে জানান, রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তার নিজ দেশে ফেরত যাওয়ার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে।

গত মঙ্গলবার বাংলাদেশি তরুণ রায়হানকে খুঁজে দিতে গণবিজ্ঞপ্তি জারি করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ধারা অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ।

গত ৩ জুলাই আল জাজিরা ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শীর্ষক প্রতিবেদনে কোভিড-১৯ চলাকালীন সময়ে অভিবাসী শ্রমিকদের ওপর নিপীড়নের বিভিন্ন চিত্র বর্ণনা করেন ২৫ বছরের বাংলাদেশি তরুণ রায়হান।

দেশটির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে অভিবাসন বিষয়ক ২১টি সংগঠন। মালয়েশিয়াকে সাংবাদিক ও প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জােিনয়েছেন তারা। সম্পাদনা: ইকবাল খান

Loading