৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
শিরোনাম:

বুড়িগঙ্গায় লঞ্চডুবির মামলার আসামি ময়ূর-২ লঞ্চের মাষ্টার গ্রেপ্তার

সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় দায়ী লঞ্চ ময়ুর-২ এর মাস্টারকে আটক করা হয়েছে। রোববার রাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাসা থেকে তাকে আটক করে র‍্যাব। দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ২৯ জুন সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ওই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘এমএল মনিং বার্ডকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার সময় ‘ময়ূর-২’ এর মূল মাস্টার নয় এমন একজন শিক্ষানবিশ চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। লঞ্চের কোনো ত্রুটি নয়, মাস্টারের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।

Loading