২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
শিরোনাম:

তিনদিনই থাকছে ঈদুল আজহার ছুটি, থাকতে হবে কর্মস্থলে: মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে এবার ঈদুল আজহার ছুটি তিনদিনই থাকবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোরুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মন্ত্রীসভার বৈঠক বসে। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব এ তথ্য জানিয়ে বলেন, এবার ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না, তিনদিনই থাকবে। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সোমবার মন্ত্রীসভার বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয় বলে জানান মন্ত্রীপরিষদ সচিব। তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা, সেবার মান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার যুগাপোগী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের অনুচ্ছেদ ৩.১৯ এ সকল বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে মর্মে সরকারের লক্ষ্য ও পরিকল্পনা গৃহীত হয়েছে। সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলায় শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ স্থাপনে প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

Loading