৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
শিরোনাম:

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় মালদ্বীপে ৩৯ বাংলাদেশি আটক

 মালদ্বীপের গণমাধ্যম দ্য এডিশন জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে ৪১ শ্রমিককে আটক করে পুলিশ। এদের মধ্য ৩৯ জন বাংলাদেশি।

Thank you for reading this post, don't forget to subscribe!

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ জানান, তারা মালদ্বীপের একটি নির্মাণকারী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এসব বকেয়া বেতন পরিশোধে আশ্বাস দিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মালদ্বীপের নির্মাণকারী প্রতিষ্ঠান আইল্যান্ড এক্সপার্টে কাজ করতেন প্রায় ৬ শতাধিক শ্রমিক। এর মধ্যে পাঁচশই বাংলাদেশি। ৪ লাখ জনসংখ্যার দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় দেড় লাখ বাংলাদেশি রয়েছেন।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সে কারণে মালদ্বীপ থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরে আসছেন। তবে বেশকিছু দিন ধরেই অবৈধ শ্রমিকদের ফেরত পাঠাতে চাপ দিচ্ছে মালদ্বীপ।

Loading