৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম:

উত্তরা ১১ নং সেক্টরে সাহেদের বাড়িতে র‌্যাবের ২০ মিনিটের অভিযান

উত্তরা ১১ সেক্টরের ২০ নং রোডের ৬২ নাম্বার বাড়ি বায়তুল ইহসানে অভিযান চালায়  র‌্যাব। র‌্যাবের সদস্যরা ওই বাড়িটি প্রথমে ঘিরে ফেলে। সাহেদকে সেখানে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। সাহেদকে নিয়ে র‌্যাবের সদস্যরা ওই বাড়িটির ভেতরে প্রবেশ করে। এসময় র‌্যাবের সদস্যদের হাতে শাবল ছিল।  সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজেস্ট্রেট সারোয়ার আলম ওই অভিযানে অংশ নেন। তবে অভিযান শেষ করার পর সাংবাদিকদের সঙ্গে র‌্যাবের পক্ষে কেউ কথা বলেননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম শুধু জানান, আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তারের পর সাহেদ হেলিকপ্টার যোগে ঢাকায় এনে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে গণমাধ্যকে বলেন, আজ বিকাল ৩ টায় এ ব্যাপারে ব্রিফিং করা হবে।

Loading