অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ৪টি ফার্মেসিকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর-১০ এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করা হয়। আদালতের নেতৃত্ব দেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
আভিযানকালে অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মীর ফার্মার মালিক সাবিনা পারভিনকে ৩ লাখ, ফার্মা প্যালেসের মালিক মো. শাহাদৎ হোসেনকে ২ লাখ টাকা, মৌরি মেডিসিনের মালিক মো. আমিনুল ইসলামকে ৫ লাখ টাকা এবং পপুলার ড্রাগস হাউজের মালিক মো. আব্দুল আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
![]()