২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪
শিরোনাম:

সাহেদের সঙ্গে কারা জড়িত ছিল তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, অনেকের মনে প্রশ্ন সাহেদের মতো সমস্ত ভুয়া লোক কীভাবে সরকারের সঙ্গে কাজ করে। সরকার কীভাবে এদের স্বীকৃতি দেয়, সেটা আমরা তলিয়ে দেখছি। যদিও অনেকের মনেই সন্দেহ আছে, সেগুলো আমরা খুব সিরিয়াসলি নিয়েছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, কার সহযোগিতায় এই জায়গাটিতে সাহেদ এসেছে সবকিছুই আমরা তদন্ত করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সব করেছেন।

তিনি আরও বলেন, আমি যখন মফস্বলে যাই তখন সাংবাদিকদের যে দুরবস্থাটা দেখি, সেই অভিজ্ঞতাও আছে। একটা আইডি কার্ড সাংবাদিক ভাইদেরকে দিয়ে বলে দেয় বেতন আজীবনই বাকি। করোনার শুরু থেকেই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান। অনুরূপভাবে সেটিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

Loading