নইন আবু নাঈম, বাগেরহাটঃ বাগেরহাটের শরনখোলায় সম্পত্বি বিরোধকে কেন্দ্র করে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীর উপর হামলা চালিয়ে তাদের বসত ঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা । ঘটনাটি ঘটেছে ১৮জুলাই (শনিবার) গভীর রাতে সুন্দরবন সংলগ্ন উপজেলার খুরিয়াখালী গ্রামে । এ সময় গৃহকর্তী শামসুন্নাহার ৯৯৯ এ ফোন করে প্রানে বাঁচার আকুতি জানান । খবর পেয়ে শরনখোলা থানা পুলিশ ওই রাতে ঘটনাস্থলে অভিযান চালালে হামলা কারীরা পালিযে যায় । ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসীর সুত্র জানায় ,উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের খুরিয়াখালী গ্রামের বাসিন্দা কৃষক আঃ মালেক মুন্সী উত্তারাধিকার সুত্রে-১১নং সোনাতলা মৌজার ১৯৮০ নং- খতিয়ানের ৫২৯১নং- দাগের ২৫শতাংশ জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে শান্তি পুর্নভাবে সেখানে বসবাস করতে থাকেন ।
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু সম্প্রতি উক্ত সম্পত্তি জোর পুর্বক দখলের জন্য প্রতিবেশি মোঃ সাইয়েদ বয়াতী, করিম বয়াতী ,সহ একটি চক্র কৃষক আঃ মালেক ও তার পরিবারকে নানা ভাবে হয়রনি শুরু করেন । কোন ভাবেই মালেকের বসত ভিটা দখল নিতে না পারায় একই ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মীর ও তার ছেলে রুমন মীরের সহযোগীতায় (শনিবার) গভীর রাতে করিম বয়াতী ,সাইয়েদ বয়াতী ,আব্বাস জোমাদ্দার ও নজরুল শিকদারের নেতৃত্তে ২৫/৩০ জনের একটি দল মালেকের বাড়ি ঘরে হামলা চালায়। মালেকের স্ত্রী শামসুন্নাহার (৬৫)বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে আমরা আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম । (শনিবার) রাত আনুমানিক দেড়টায় হঠাৎ ঘুম ভেংঙ্গে গেলে বাহিরে ব্যাপক ভাংচুরের শব্দ শুনতে পাই ।
এ সময় আমরা ডাকাত বলে চিৎকার দিলে সাইয়েদ ও করিম সহ কয়েক জন ঘরের দরজা ভেংঙ্গে ফেলে আমার স্বামীকে মারপিট আরম্ব করেন এবং বারান্দায় ঘুমিয়ে থাকা নাতি শিমুল (১৮) কে তুলে নিয়ে ছুড়ে বাহিরে ফেলে দেন । ওই সময় আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও মারপিট করে গুরুতর আহত করে প্রতিপক্ষরা । এক পর্যায়ে ঘর ছেড়ে পালিয়ে যাই এবং জীবন বাাঁচাতে ৯৯৯ এ ফোন করি, ঘন্টা খানেক পর শরনখোলা থানা পুলিশের একটি দল ওই রাতে এলাকায় আসলে আমরা প্রানে বেঁচে যাই । কিন্তু ততক্ষনে সকল মালামাল লুট করে ঘরটি সহ বাড়ির গাছ পালা সম্পুর্ন মাটির সাথে মিশিয়ে দেন হামলাকারীরা ।
এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ মোঃ ফোরকান আলী বলেন, কৃষক মালেকের জমি নিয়ে সাইয়েদ ও করিম বয়াতীর সাথে বিরোধ আছে । তবে, দল বল নিয়ে গভীর রাতে হামলা করে তারা অন্যায় করেছেন । অপরদিকে, ঘটনার পর প্রতিপক্ষরা কেউ এলাকায় না থাকার কারনে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি । এছাড়া শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ- আল- সাইদ জানান , ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।
![]()