রাজধানীসহ সারাদেশে দমকা ও ঝড়োহাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মুসলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর কারওয়ানবাজার, গ্রিনরোড, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী , রামপুরা, বাড্ডা, শান্তিনগর, মগবাজার, মধুবাগ, শান্তিবাগ ও মালিবাগ এলাকায় জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছে মানুষ। বৃষ্টিতে কোথাও কাদামাটি, আবার কোথাও হাঁটুপানি।
চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী এবং শ্রমজীবী মানুষ। অনেককেই বৃষ্টির মধ্যে ভিজে অফিসে যেতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন দোকান ও বাসা বাড়ির নিচে যানবাহন বা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে দেখা অনেককে।
রোববার রাত থেকে কখনও গুঁড়িগুঁড়ি, কখনও ভারী বৃষ্টি, আবার কখনও দমকা হাওয়া বইছে। বর্ষার এই রূপ প্রকৃতিপ্রেমীরা উপভোগ করলেও নগরবাসীর জন্য যেন এটা যন্ত্রণা! তীব্র গরমে কিছুটা স্বস্তি মিললেও বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। বিশেষ করে প্রাইভেটকার ও সিএনজি এবং মোটরসাইকেলের সাইলেন্সার পাইপে পানি ঢুকে যাওয়ায় এসব যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে পানি ঢুকে বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা দাড়িয়ে থাকতে দেখা গেছে।
![]()