৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
শিরোনাম:

সমাজের মধ্যে চোর, বাটপারদের উত্থান হয়েছে : রিজভী

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই পরিস্থিতি থেকে উত্তোরণ ঘটাতে হলে অবশ্যই গণতন্ত্রের পুনরুজ্জীবন ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারও রাজপথ উত্তাল করতে হবে। তাছাড়া কোনও নিরাপত্তা থাকবে না, কারো জীবনের কোনো নিরাপত্তা থাকবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

রহুল কবির রিজভী বলেন, ভাট ছাড়া রাতের অন্ধকারের সরকার ক্ষমতায় আছে বলেই সাহেদ-সাবরিনাদের উত্থান হয়েছে। দিনের ভোট রাতে নিবেন তাহলে কি সমাজে শাহেদ-সাবরিনার উত্থান হবে না? ভোট কেন্দ্রে ভোটাররা নেই নির্বাচন কমিশন বলে দিল- সুষ্ঠু ভোট হয়েছে এবং ৪০%, ৪৫%, ৫০%, ৬০%, ৭০% ভোট কাস্ট হয়েছে। তাহলে এই সমাজে শাহেদদের উত্থান হবে না কেন? যারা ভোট নিয়ে জালিয়াতি করে তারা মানুষের অসুস্থতা নিয়ে জালিয়াতি করবে না কেন?

তিনি বলেন, ডানে বামে যা ঘটছে তার প্রতিবাদ না করলে রাজনৈতিক দল হিসেবে আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করছি না। একটি সরকার জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকলে এ রকম শাহেদদের উত্থান হবে, সাবরিনার উত্থান হবে, সম্রাটের উত্থান হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎসজীবী দলের করোনাকালীন বাজেটে মৎসজীবি খাতকে উপেক্ষা ও স্বাস্থ্যখাতে সীমাহিন দুর্নীতি লুটপাট অনিয়ম ও অব্যস্থাপনার প্রতিবাদে মানববন্ধনে একথা বলেন রিজভী।

আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading