সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২৬৬৮ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৪১ হাজার ৬৬১ জনের।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১৪ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৮ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
![]()