৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
শিরোনাম:

ফাহিম সালেহ’র দাফন সম্পন্ন, নিজেকে নির্দোষ দাবি হ্যাজপিলের

স্থানীয় সময় সোমবার জানাজা শেষে নিউইয়র্ক শহরের অরেঞ্জ কাউন্টির পুরোনো কবরস্থান পোকেসপি রুরাল সেমেট্রিতে ফাহিমকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন ওয়াপিঙ্গার ফলসের আল নূর মসজিদের ইমাম ওসমানি। এসময় ফাহিমের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন কাছের বন্ধু ও প্রতিবেশিরা। এনবিসি

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে ফাহিমকে হত্যার অভিযোগ আটক তার সাবেক সহকারি টাইরেস ডেভো হ্যাজপিল নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবি স্যাম রবার্ট এমন দাবি করেন।

তার চাচি মারজরি সিন তাকে ছোটবেলা থেকেই অসুস্থ হিসেবে দাবি করে বলেন ১২ বছর থেকে ১৭ বছর সে আমার কাছেই মানুষ হয়েছে। শৈশব থেকে সে যা চাইত তা করেই ছাড়ত। ডেইলি মেইল

পুলিশের একটি সূত্র জানিয়েছে হ্যাজপিল ভীষণ রকমের একঘেঁয়ে ও সাইকো টাইপের এখন বাকশক্তিহীন। নিউইয়র্ক পোস্ট

ফাহিমের চাচি আরো জানান হ্যাজপিলের হত্যাকাণ্ড নিয়ে কিছু বলার বা করার কিছু নেই। তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

Loading