৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
শিরোনাম:

সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে : ইসি সচিব

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্রে নিজের নাম সংশোধন করে ‘সাহেদ করিম’ থেকে ‘মোহাম্মদ সাহেদ’ হওয়ায় তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। জাগো নিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার ২০ জুন বিকেলে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে ইসির কারা জড়িত, খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রমাণসাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Loading