৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪
শিরোনাম:

বর্তমান সরকারের আমলে বিরোধীদলের ছেলে মেয়েরা চাকরি পায় না: রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিএনপি বা বিরোধী দলের পরিবারের কেউ সরকারি চাকরিতে গেলে সেই প্রার্থীর বংশে বা আত্মীয়স্বজনের মধ্যে যদি কেউ বিএনপি সমর্থক থাকে তাহলে তার কোনো চাকরি নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আর আওয়ামীলীগ হলেই সাত খুন মাফ। কারণ আমি ডিসি, এসপি। আমার কেউ কিছু করতে পারবে না। এই হচ্ছে আজকের বর্তমান পরিস্থিতি।

রিজভী বলেন,দেশের মানুষ বর্তমান দুর্বৃত্তপরায়ণ কর্তৃত্ববাদী শাসকের যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছ। দেশবাসী তাদের ভয়ংকর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে।

তিনি বলেন, আজকে কোথায় উন্নয়ন? আজকের দুদিনের বৃষ্টিতে ঢাকা শহর পানিতে তলিয়ে যায়। হাঁটুপানি কোমর পানি ভেঙ্গে নগরবাসীকে চলাচল করতে হচ্ছে। এই সরকার তাহলে কোথায় উন্নয়ন করছে? ভালো কোনো কিছুতেই সরকারের অবদান নেই।

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে রুহুল কবির রিজভী একথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সদ্য মরহুম আব্দুল আউয়াল খান স্মরণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

Loading