২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭
শিরোনাম:

কোভিডে দেশে আরো ৪১ মৃত্যু, শনাক্ত ৩০৫৭, সুস্থ ১৮৪১ (ভিডিও)

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২৭০৯ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। মৃতদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাসায় ১০ জন। ঢাকা বিভাগে ১৫ জন চট্টগ্রামের ১৫ জন, খুলনার ৫ জন, রংপুরের ১ জন এবং রাজশাহীর ৫ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণ করে তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ১৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয় ১২৮৯৮ জনের। মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৪১ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪. ৮২।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বর্তমানে আইসোলেশনের আছেন ৪৩ হাজার ৬৮০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৫১ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২৫ হাজার ৯ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭১ জন।

দেশে কোভিড সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

Loading