২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪
শিরোনাম:

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ৫৮ বিজিবি’র মতবিনিময় সভা

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আজ মঙ্গলবার বেলা ১১টায় ৫৮ বিজিবি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল আহসান হাবীব।
বিশেষ অতিথি ছিলেন, সহকারি পরিচালক নজরুল ইসলাম খাঁন। প্রধান অতিথি সীমান্তে চোরচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ মূলোক কর্মকান্ডের বিষয়ে আলোকপাত করেন। এসব রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় দর্শনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!