২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
শিরোনাম:

ফোন পেয়ে অসহায় করোনা রোগীর পরিবারের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম

মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গাঃ ফোন পাওয়া মাত্র অসহায় করোনা রোগীর পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার  জাহিদুল ইসলাম এবং ওই পরিবারের খাবার ও ওষুধ সামগ্রী পৌঁছে দেন।
জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা বাজারপাড়া জনৈক অশোক কুমার, তার স্ত্রী তুলসী রানী ও মেয়ে শিউলি সাহা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চিকিৎসাধীন আছেন। কিন্তু তাদের নিত্যপ্রয়োজনীয় বাজার বা ওষুধ কেনার টাকা নাই। নিরুপায় হয়ে শিউলি সাহা পুলিশ সুপার চুয়াডাঙ্গার সরকারি মোবাইলে ফোন করে তাদের সমস্যার কথা জানান। পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম আজ বেলা ১২ টায় খাবার ও ওষুধ সামগ্রী ওই পরিবারের নিকট পৌঁছে দেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!