৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

মাত্র সাড়ে চার বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করল সিরিয়ান কন্যা লাতিফা

লাতিফা আহমাদ আল-তায়মা সিরিয়ার এক শিশুকন্যা। সাড়ে চার বছরের এই ছোট্ট মেয়ে সম্পূর্ণ কোরআনের হাফেজ। বর্তমানে সে তুরস্কের শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছে। শরণার্থী শিবিরে শত কষ্টের মাঝেও সে সম্পূর্ণ কোরআন হেফজ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, সিরিয়ার “দেইর আল-জোর” প্রদেশ থেকে লাতিফা আহমাদের পরিবার তুরস্কে প্রবেশ করেন। বর্তমানে সে তার পরিবারের সাথে তুরস্কের সাইরাত শহরে একটি শরণার্থী শিবিরে জীবন অতিবাহিত করছে।

এই কনিষ্ঠ হাফেজার পিতা আহমাদ জিয়া বলেন: যারা লাতিফাকে দেখে, তারাই আশ্চর্য হয় এবং তার প্রশংসা করে। লাতিফা প্রথমে ৩০ পারা থেকে কুরআন মুখস্থ করা শুরু করে। সাড়ে চার বছরের এই ছোট্ট মেয়ে বর্তমানের সম্পূর্ণ কোরআনের হাফেজা।

আহমাদ জিয়া আরও বলেন: আমাদের কন্যা প্রথমে সূরা “ফাতিহা”, “আন-নাস”, “আল-ইখলাস” এবং “আল-ফালাক” মুখস্থ করে। পরবর্তীতে সে সামাজিক মিডিয়ার মাধ্যমে সূরা “আল-মি’রাজ” মুখস্থ করা শুরু করে।

তারপর থেকে আমরা বুঝতে পারি যে, লাতিফার মুখস্থ করার ক্ষমতা অনেক প্রখর এবং কুরআন হেফজের প্রতি তার আগ্রহ রয়েছে। পরিশেষে মাত্র সাড়ে চার বছর বয়সে লাতিফা সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।

Loading