২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২
শিরোনাম:

একনেকে ১১শ’ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নসহ ৬টি প্রকল্প অনুমেদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ১৩৪ কোটি ৮৪ লাখ টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ২৮ কোটি ৫১ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ১০৮ কোটি ৩০ লাখ টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পে অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় যুক্ত হন।

বৈঠক শেষে সাংবাদিকদের ভার্চুয়াল ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আইএমইডির রিপোর্টগুলো যথেষ্ট ক্ষুরধার হচ্ছে না। আইএমইডিকে শক্তিশালী করার কাজ চলছে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো- খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প। এছাড়া কুমিল্লা জেলার তিতাস ও হামনা উপজেলায় তিতাস নদীর (লোয়ার ইতিহাস) পুনঃখনন। গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা যমুনা নদীর ডানতীরের ভাঙন থেকে রক্ষা। ‘লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনারবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রোজেক্ট-ব্রিজিং (অতিরিক্ত অর্থায়ন) (বাপাউবো অংশ) এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প। সম্পাদনা : রায়হান রাজীব

Loading